নিতুড়িয়া: নিতুড়িয়ার সালতোড় কোলিয়ারি হাইস্কুলে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত বিধায়িকা মামণি বাউরি
আজ শনিবার 5ই সেপ্টেম্বর বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি নিতুড়িয়া ব্লকের সালতোড় কোলিয়ারি হাইস্কুলে শিক্ষক দিবস উদযাপন হয়।আর সেই শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হন এলাকার বাসিন্দা তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি।শনিবার রাত্রি 9টা নাগাদ তিনি জানান সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। এদিন এলাকার সালতোড় কোলিয়ারি হাইস্কুলে শিক্ষক দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম।