ইটাহার: ইটাহারের ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণার অভিযোগে টিটাগড় থেকে গ্রেপ্তার এক যুবতী, মোট গ্রাপ্তার ৩
পুলিশ পরিচয় দিয়ে ইটাহারের এক ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল দুই লক্ষ দশ হাজার টাকা। ইটাহারের ব্যবসায়ীর সঙ্গে হওয়া প্রতারণার তদন্তে নেমে এবার টিটাগড় থেকে এক যুবতীকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। ধৃতের নাম নয়নতারা দে (২০)। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বহু আধার, প্যান ও এটিএম কার্ড-সহ দুটি মোবাইল ফোন। প্রথমে উত্তর ২৪ পরগনা জেলার সমরেশ মালাকার ও সৌভিক মল্লিককে গ্রেপ্তার করেছিল পুলিশ।