পুরুলিয়া ১: সৈনিক স্কুলের কাছে পান দোকানে পুলিশের ঝটিকা হানা, ৮০ বোতল বাংলা মদ উদ্ধারসহ গ্রেফতার ১, ধৃতকে কোর্টে তুলল পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে একটি পান-বিড়ির দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় পুরুলিয়া সৈনিক স্কুলের কাছে একটি দোকানে এই অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে দোকান থেকে মোট ৮০ বোতল বাংলা মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে আজ কোর্টে পেশ করল মফঃ থানার পুলিশ।