রঘুনাথপুর ২: তুলসীবাড়ীতে সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার গ্রামবাসীদের,আগে ব্রীজ, পরে ভোট
আগে ব্রিজ ,পরে ভোট। এই দাবিতে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ী গ্রামের বাসিন্দারা বুধবার সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে তুলসিবাড়ি গ্রামের দেওয়ালে পোস্টার করে আগত বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল। তুলসীবাড়ী থেকে ব্লক সদর চেলিয়ামা যাওয়ার জন্য রাস্তার উপর কাঞ্জীহারা জোড়ে দীর্ঘ দিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তুলসীবাড়ী সহ একাধিক গ্রামের বাসিন্দারা।কিন্তু কোন কাজ হয় নি।