কাঁকসা: এলাকাবাসীর দাবি মেনে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় পানাগড় বাজারে নিকাশিনালা নির্মাণ কাজের সূচনায় জেলা পরিষদের কর্মাধক্ষ
এলাকার মানুষের অসুবিধার কথা জানতে পেরে দ্রুত জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা নির্মাণের উদ্যোগ নিল জেলা পরিষদ। পানাগড় বাজারে মিত্র সংঘ ময়দানের পাশে রাস্তায় দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের সমস্যা দেখা দিয়েছিল। নিত্যদিন রাস্তার উপরে জল জমে থাকায়, যাতায়াতের সমস্যা দেখা দেওয়ায়। এলাকার বাসিন্দারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে সমস্যার বিষয়ে জানালে।বৈশাখী বন্দ্যোপাধ্যায় দ্রুত জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা নির্মাণের উদ্যোগ নেন।