বরাবাজার: “প্রশাসনের সতর্কবার্তার পরও রাস্তায় গরু! রাতের অভিযানে বরাবাজারে উদ্ধার ৫”
বরাবাজারে প্রশাসনের মাইকিংয়েও কাজ হল না! রাস্তায় ফের অবাধে গরুর বিচরণ, দুর্ঘটনার আশঙ্কা। শনিবার গভীর রাতে অভিযানে নেমে ৫টি গরু উদ্ধার করে গো শালায় পাঠালো পুলিশ। বারবার মাইকিং করে গবাদি পশুর মালিকদের দেওয়া হয়েছিল স্পষ্ট বার্তা—রাস্তায় গরু, ছাগলসহ কোনও গবাদি পশু ছেড়ে রাখা যাবে না। তার পরেও কোনো কাজ না হওয়ায় প্রশাসনের এই অভিযান।