মানবাজার ২: তিন দশক পর চালু হলো আঁকরো স্বাস্থ্যকেন্দ্র, ফিরছে ইনডোর পরিষেবা
তিন দশক পর চালু হলো আঁকরো স্বাস্থ্যকেন্দ্র, ফিরছে ইনডোর পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন ভবনে চালু হলো পুরুলিয়ার মানবাজার-২ ব্লকের আঁকরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘ প্রায় তিন দশক বন্ধ থাকার পর এই স্বাস্থ্যকেন্দ্রে পুনরায় ইনডোর পরিষেবা ফিরতে চলেছে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটির নতুন নামকরণ করা হয়েছে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’।