বান্দোয়ান: একাধিক দাবিতে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন, মিছিল ও পথসভা করল সিপিআইএম
একাধিক দাবিতে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন, মিছিল ও পথসভা করল সিপিআইএম। সোমবার আনুমানিক বিকেল পাঁচটা থেকে এই কর্মসূচি শুরু হয়। বান্দোয়ান শহরের মিছিল করে এই ডেকোরেশন কর্মসূচি হয়। পরে চকবাজার মোড়ে একটি পথসভা করা হয়। আবাস যোজনায় স্বচ্ছতার সাথে লিস্ট করা, এছাড়াও সার ও ঔষধ নাহ্য মূল্যে দিতে হবে, সহ একাধিক দাবিতে দিয়ে ডেপুটেশন কমসূচি হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় সহ সিপিআইএমের নেতৃত্ব কর্মীরা।