রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে ও রক্তের সংকট মেটাতে এবং রক্তদানে সচেতনতা বাড়াতে , সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে, রক্তদান শিবিরের আয়োজন রামপুরহাট পুরসভায়।রামপুরহাট পৌরসভার উদ্যোগে ও পৌর কর্মচারী ইউনিয়ন INTTUC - এর অংশগ্রহণে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।