মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে এসেছিল তিন বছরের শিশু। সেই মন্দিরের সামনেই বাইকের ধাক্কায় গুরুতর জখম শিশু। ঘটনা ঘিরে শোকের ছায়া কাশিপুর থানার বাবিরবাঁধ এলাকায়। জানা যায়, রবিবার দুপুরে নিজের তিন বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে এসেছিলেন সরস্বতী মাহাত নামে গৃহবধূ। সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরবাইক ঐ শিশুকে ধাক্কা মারে, বলে অভিযোগ। গুরুতর জখম ঐ শিশু বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার জখম