বান্দোয়ান: একাধিক দাবিতে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি দিল আশা কর্মীরা
আশা কর্মীদের প্রকাশ্যে অপমান করেছেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী,অবিলম্বে সেই বক্তব্য প্রত্যাহার সহ একাধিক দাবিতে বান্দোয়ান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন বান্দোয়ান ব্লক কমিটি।বুধবার বেলা সাড়ে বারোটা থেকে এই ডেপুটেশন কর্মসূচি হয়।এর আগে বান্দোয়ান হসপিটাল মোড় থেকে মিছিল করে বান্দোয়ান বিডিও অফিসে আসেন আশা কর্মীরা।