বান্দোয়ান: জাইরাডি গ্রামে ইলেকট্রিক পিলারে ধাক্কা বাইক আরোহী,গুরুতর আহত বাইক আরোহী
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক ব্যাক্তি।সোমবার আনুমানিক বিকেল ৪ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্ভুক্ত সুপুডি অঞ্চলের জাইরাডি গ্রামে।জানা যায় ওই ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পিলারে সজোরে ধাক্কা মারেন।পরবর্তীকালে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ঐ ব্যক্তিকে অন্যত্র স্থানান্তরিত করেন।