বাঘমুণ্ডী: সুইসা ও গাগী আন্ডার পাসের জন্য সরজমিন পরিদর্শন
সুইসা ও গাগী আন্ডার পাসের জন্য সরজমিন পরিদর্শন মুরি চান্ডিল শাখার অন্তর্গত বাঘমুন্ডি ব্লকের সুইসা রেলওয়ে স্টেশনের অদূরে সুইসা ও গাগি গ্রামের কাছে আন্ডার পাসের জন্য সরজমিন পরিদর্শন হয় বুধবার বিকাল প্রায় চারটা নাগাদ। পরিদর্শন করেন এডিআরএম, আই ডব্লিউ সহ এলাকার কমলাকান্ত মাহাতোর সহ এলাকার বিশিষ্টজনেরা। বাস্তবে এই কাজ হলে বিশেষ করে তুন্তুড়ী সুইসা অঞ্চল এবং পুস্তি অঞ্চলের হাজার হাজার মানুষেরা যাতায়াতে সুবিধা পাবেন।