নিতুড়িয়া: নিতুড়িয়ার শাকাম্বরী ইস্পাত কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপনের মধ্য দিয়ে বনমহোৎসব ২০২৬ আয়োজিত হল
শাকাম্বরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেডের উদ্যোগে পুরুলিয়ার নিতুড়িয়াতে অবস্থিত কারখানা প্রাঙ্গনে একটি গাছ মায় কি নাম বার্তা দিয়ে পরিবেশের ভারসাম্য ও রক্ষা এবং সবুজায়নের লক্ষে বুধবার বৃক্ষরোপনের মধ্য দিয়ে বনমহোৎসব 2026 আয়োজিত হল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার CMD দীপক আগ্ররবাল সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বার্তা দেওয়া হয় উপস্থিত খুদে পড়ুয়াদের।