জলপাইগুড়ি: রাজগঞ্জের বিডিও অত্যন্ত প্রভাবশালী। সেকারণে গুরুতর অভিযোগ ওঠার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না,দাবি বিজেপির
রাজগঞ্জের বিডিও অত্যন্ত প্রভাবশালী। সেকারণে গুরুতর অভিযোগ ওঠার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। আইনের প্রতি আস্থা আছে আমাদের। আমাদের বিশ্বাস, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিও গ্রেপ্তার হবেন। অভিযোগকারী পরিবারের পাশে দাঁড়াচ্ছি আমরা। প্রয়োজনে এনিয়ে আদালতের দ্বারস্থ হয়ে ঘটনার সিবিআই তদন্ত চাইব আমরা। বুধবার সন্ধ্যায় বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমে এমনটাই বলেন দলের জেলা সহ সভাপতি বুবাই কর।