ময়নাগুড়ি: খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল এক শিশুর, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি সিঙ্গিমারি এলাকায়
খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল এক শিশুর, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি সিঙ্গিমারি এলাকায় ময়নাগুড়ি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম হর্ষ রায় (৬)। সিঙ্গিমারি এলাকার স্থানীয় বাসিন্দা সঞ্জয় বিশ্বাস, বিশ্বনাথ অধিকারী বলেন, শিশুটি খেলতে গিয়ে হঠাৎ করে এলাকার একটি পুকুরে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করে। এদিকে এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে শিশুটির মা