ইটাহার: ধারালো অস্ত্র দেখিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক প্রতিবেশী ব্যক্তি, চাঞ্চল্য ইটাহারের একটি
ধারালো অস্ত্র দেখিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক প্রতিবেশী ব্যক্তি। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ইটাহারের সুরুন দুই নম্বর অঞ্চলের একটি গ্রামে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম তারেক মহম্মদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর মা দিনমজুরের কাজ করেন। ফলে প্রতিবেশী হওয়ার সুবাদে ধৃত ব্যক্তি ওই যুবতীকে একা পেয়ে লাগাতার ধর্ষণ করে। এমনকি যুবতীকে খুনের হুমকি দেয়।