দেবু সিংহ মালদাঃ মালদা শহরের কৃষ্ণপল্লী সিংপাড়া এলাকায় মঙ্গলচন্ডী মন্দির থেকে ভয়াবহ চুরি। শুক্রবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জানা গেছে মা মঙ্গলচন্ডীর মাথার মুকুট ও গলার চেইন আরো বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার পর কালকেতু ক্লাবের পক্ষ থেকে ইংরেজবাজার থানাই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, পাশাপাশি দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।