বাঘমুণ্ডী: হরিনাম সংকীর্তনে মুখরিত বাঘমুন্ডি, আনন্দমার্গীদের উদ্যোগে আয়োজিত 'বাবা নাম কেবলম' অনুষ্ঠানে ভক্তির জোয়ার
হরিনাম সংকীর্তনে মুখরিত বাঘমুন্ডি, আনন্দমার্গীদের উদ্যোগে আয়োজিত 'বাবা নাম কেবলম' অনুষ্ঠানে ভক্তির জোয়ার। বাঘমুন্ডির দুয়ারসিনী ও গাগীতে রবিবাসরীয় বিকেলে রূপ নিল এক আত্মিক ও ভক্তিঘন মিলনক্ষেত্রে। পরিবেশকে সম্পূর্ণ ঈশ্বরময় করে তুলতে দুয়ারসিনী এলাকায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো 'বাবা নাম কেবলম' অখণ্ড হরিনাম সংকীর্তন। শান্ত-স্নিগ্ধ পরিবেশ মুখরিত হয়ে ওঠে মধুর নামগানে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই অখণ্ড নামসংকীর্তনে সুর, ছন্দ ও ভক্তির এক অপূর্ব মূর্ছনা সৃষ্টি হয