বুধবার বারবিশায় পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি করা হল। বারবিশা এলাকার নানা পথ পরিক্রমা করে ওই র্যালিটি। র্যালি শেষে বারবিশা ব্যবসায়ী সমিতির হলঘর প্রাঙ্গণে সমাবেশ করা হয়। কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের সদস্যরা র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নানা দাবি ও অধিকার নিয়ে সমাবেশে আলোচনা করা হয়।