রায়গঞ্জ: জ্বালানি সম্পদ নিয়ে কর্নজোড়ায় উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান সেমিনার
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হলো জেলা বিজ্ঞান সেমিনার ২০২৬। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের সহযোগিতায় আয়োজিত সেমিনারের বিষয় ছিল ‘২০৪৭-এ ভারতের জ্বালানি সম্পদের পরিসর: সম্ভাবনা এবং সংশয়’। ভবিষ্যৎ জ্বালানি চাহিদা, সৌরশক্তি, বায়ুশক্তি ও পরিবেশবান্ধব শক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। জেলার ৪২টি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়।