কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর জেলা আদালতে বছরের শেষ লোক আদালত অনুষ্ঠিত হলো, চলতি বছরের বিপুলসংখ্যক মামলার নিষ্পত্তি করা হবে
কৃষ্ণনগর আদালত চত্বরে আজ অনুষ্ঠিত হলো চলতি বছরের শেষ লোক আদালত। জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই লোক আদালতে বিপুলসংখ্যক মামলার নিষ্পত্তি করা হবে। বিশেষ করে মটর দুর্ঘটনা ক্ষতিপূরণ,পারিবারিক বিবাদ,ব্যাঙ্ক ঋণ,চেক বাউন্স বিদ্যুৎ ও জলবিল সংক্রান্ত মামলা গুলি দ্রুত মীমাংসা হবে। লোক আদালতের মাধ্যমে দীর্ঘ দিনের ঝুলে থাকা বহু মামলার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হবে বলে জানা গেছে।