পুরুলিয়া ১: হাসপাতালে প্রবেশে বাধা: পুরুলিয়ায় ডেপুটেশন সেবিকা-আয়াদের
হাসপাতালে প্রবেশের অনুমতি ও পরিচয়পত্রের দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) কাছে ডেপুটেশন দিল পুরুলিয়া জেলা হাসপাতাল সেবিকা আয়া সমিতি। মঙ্গলবার দুপুরে মিছিল করে দফতরে পৌঁছে তাঁরা নিজেদের দাবি পেশ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার সরকারি হাসপাতাল ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ছয়শোরও বেশি আয়া রোগী পরিষেবা দিয়ে আসছেন। সরকারি বেতন না পেলেও রোগীর পরিবারের অনুদানেই তাঁদের জীবিকা চলত। কিন্তু গত কয়েক মাস ধরে হঠাৎ করেই হাসপাতালে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হচ্