কৃষ্ণনগর ১: মুখ্যমন্ত্রীর জনসভা থেকে সোনার চেন চুরির ঘটনায় গ্রেপ্তার এক মহিলা,উদ্ধার তিনটি সোনার চেন কোতোয়ালি থানার পুলিশের
প্রসঙ্গত গত ১১ ই ডিসেম্বর কৃষ্ণনগর কলেজ মাঠে জনসভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনসভার মাঠ থেকে তিনজন মহিলার সোনার চেন চুরি হয়ে যায়। অভিযোগ হয় কোতোয়ালি থানায়। সেই ঘটনায় তদন্তে নেমে রূপালী দেবী নামে এক মহিলাকে স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করায় তার কাছ থেকে তিনটি সোনার চেইন উদ্ধার হয়। আজ পাঠানো হয় কৃষ্ণনগর জেলা আদালতে।