ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হওয়া উত্তেজনা ছড়ায় নাম জড়ায় বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচীর। সেই ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে এ রোডের মুখে বিক্ষোভ দেখালেন মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পারিষদ সদস্য গীতালী বিশ্বাস, পৌর মাতা মৌসুমী মুখোপাধ্যায়, মধুরিমা বেরা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।