Sitai| সিতাই বিধানসভার ৬/৫৯ ও ৬০ নম্বর বুথে বিজেপির সাংগঠনিক বৈঠক।
সিতাই ১ নং মণ্ডলের ৫৯ ও ৬০ নম্বর বুথে বুথ কমিটির সদস্যদের নিয়ে রবিবার বিকেলে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হয়। উপস্থিত ছিলেন সিতাই ১ নং মণ্ডল সভাপতি সুকুমার বর্মন।