পাড়া: আড্ডা হনুমান মন্দিরে মহাবীর জয়ন্তী উপলক্ষে তিনব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন
Para, Purulia | Apr 1, 2026 শ্রী শ্রী মহাবীর জয়ন্তী উপলক্ষে তিনব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাঁওতালডি থানার আড্ডা হনুমান মন্দিরে। আজ বুধবার সকাল দশটা নাগাদ কুমারী মেয়েদের মাধ্যমে স্থানীয় হাড়াই নদী থেকে কলশ যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তার পরে হোম যজ্ঞ পূজা অর্চনা হরিনাম সংকীর্তন প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় এলাকার বহু মানুষ এই অনুষ্ঠান দেখতে ভিড় জমায়।