পুরুলিয়া ১: পুরুলিয়ার ডিগুডি পাড়ার কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, সিসিটিভি খতিয়ে দেখে তদন্তে পুলিশ
গতকাল রাতে পুরুলিয়া শহরের ডিগুডি পাড়ায় অবস্থিত মা ভুবনেশ্বরী কালী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রণামী বাক্স বা দান বাক্স ভেঙে সমস্ত নগদ টাকা লুঠ করে পালিয়ে যায়। সকালে স্থানীয় বাসিন্দা ও মন্দির কর্তৃপক্ষ বিষয়টি লক্ষ্য করতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। চুরির ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া শহর থানার পুলিশ।