ইটাহার: নিয়ন্ত্রণ হারিয়ে ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায় পরপর টোটো ও চারচাকা গাড়িতে ধাক্কা অন্য একটি চারচাকার
নিয়ন্ত্রণ হারিয়ে পরপর টোটো ও ছোট চারচাকা গাড়িতে ধাক্কা অন্য একটি চারচাকা গাড়ির। বরাত জোরে প্রাণে বাঁচলেন চারচাকা গাড়ির যাত্রী সহ বেশ কয়েকজন পথচারী। শুক্রবার বিকেলে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল ইটাহারের ব্যস্ততম সদর চৌরঙ্গী মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ মুখে চৌরঙ্গী মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল একটি চারচাকা গাড়ি ও একটি টোটো। সেই সময় মালদহ থেকে রায়গঞ্জ মুখী অন্য একটি চারচাকা গাড়ি পরপর টোটো ও চারচাকা গাড়িতে ধাক্কা মারে।