পাড়া: পাড়া থানার ধনারট্যাঁড় গ্রামে দুইদিন ব্যাপী ফুটবল খেলার প্রধান অতিথি রাজ্যের প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Oct 13, 2026 পাড়া থানার অন্তর্গত ধনারট্যাঁড় গ্রামে নেতাজি ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। গতকাল এই খেলার শুভ উদ্বোধন হয়েছিল এবং আজ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এই খেলার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী, বিশিষ্ট সমাজসেবী চরণ বাউরী, সদানন্দ বাউরি, শিব শম্ভু বাউরি সহ অন্যান্যরা। দুইদিন ব্যাপী এই খেলায় স্থানীয় এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে ছিলেন।