মল্লারপুরে এক পরিত্যক্ত ইটভাটার জঙ্গল থেকে এক ব্যাক্তির কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
পরিত্যক্ত ইটভাটার পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির ক/ঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চা/ঞ্চল্য ছড়াল মল্লারপুরের ভেলিয়ান গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে গ্রামের কয়েকজন মহিলা জঙ্গল এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে মানুষের ক/ঙ্কাল পড়ে থাকতে দেখেন। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ কঙ্কা/লটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনাস্থল তল্লাশির সময় ক/ঙ্কালের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলটি দেখে পরিবারের সদস্যরা দাবি করেছেন, এই ক/ঙ্কালটি ভেলিয়ান গ্রামেরই নিখোঁজ বাসিন্দা অধীরথ মণ্ডলের (৫৮)। পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন অধীরথবাবু।
মোবাইল উদ্ধারের ভিত্তিতে প্রাথমিক অনুমান করা হলেও, ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত উদ্ধার হওয়া ক/ঙ্কালটি অধীরথবাবুরই কি না—সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশ কিছু নিশ্চিত করেনি। মৃ/ত্যুর কারণ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।
#Mallarpur #BirbhumNews #BengalCrimeNews #Rampurhat #WestBengalPolice #BreakingNewsBangla #LocalNews #CrimeUpdate