বান্দোয়ান: বান্দোয়ানে উদযাপিত হলো বিশ্ব আদিবাসী দিবস
আজ বান্দোয়ান ব্লক আদিবাসী উৎনাউ গাঁওতার পক্ষ থেকে বান্দোয়ান ব্লক মুক্ত মঞ্চে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো। রবিবার বিকেল ৩ টা থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক লবসেন বাস্কে,বিধায়িকা ময়না মুর্মু, সঙ্গীত শিল্পী কল্পনা হাঁসদা,ডগর টুডু ও আরো অনেকে। সভাপতিত্ব করেন কমলাকান্ত মান্ডি। আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা, নাচগান, ভাষার সুরক্ষা, কৃতি ছাত্র ছাত্রী দের সম্বর্ধনা ও বিধায়ক দের হাতে বান্দোয়ানের বিভিন্ন উন্নয়ন বিষয়ক মেমোরেন্ডাম