বহরমপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড এর অন্তর্গত শর্মা পাড়াতে এতদিন পানীয় জলের কোনো সুবন্দোবস্ত ছিল না। এলাকার মানুষকে প্রতিদিন পানীয় জলের জন্য রেললাইন পার করে মধুপুরে যেতে হতো জল আনতে।
২০২১ সালে বিধানসভা ভোটে জেতার পর বহরমপুর বিধানসভার মাননীয় বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন)মহাশয় ওই এলাকার মানুষদের জন্য পানীয় জলের বন্দোবস্ত করতে সচেষ্ট হয়েছিলেন কিন্তু তৎকালীন পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সে সময় সেই কাজে বাধা দেয়।
আজ সকালে PHE এবং মিউনিসিপ্যালিটির আধিকারিকদের নিয়ে মাননীয় বিষয়ক সাহেব নিজে ওই কাজ পর্যবেক্ষন করতে আসেন এবং ওই এলাকার মানুষের সাথেও কথা বলেন।