পাড়া: সেশনকাই শিতো-রিউ ক্যারাটে ডু একাডেমি অফ পুরুলিয়ার উদ্যোগে বেল্ট গ্রেডিং পরীক্ষার আয়োজন সাঁওতালডি তে
Para, Purulia | Sep 6, 2026 সেশনকাই শিতো-রিউ ক্যারাটে ডু একাডেমি অফ পুরুলিয়ার উদ্যোগে রবিবার সকাল ১০টা নাগাদ অনুষ্ঠিত হলো বেল্ট গ্রেডিং পরীক্ষা। সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের রিক্রিয়েশন ক্লাবের সভাগৃহে এই পরীক্ষার আয়োজন করা হয়। এই বেল্ট গ্রেডিং পরীক্ষায় সাঁওতালডি, চেলিয়ামা, মৌতড় ও বররা এলাকার মোট ৭০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। নির্ধারিত বিভিন্ন ধাপে পরীক্ষায় অংশ নেওয়ার পর সকল পরীক্ষার্থীই সফলভাবে উত্তীর্ণ হয়। পরীক্ষা শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নতুন বেল