পাড়া: পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে
Para, Purulia | Oct 8, 2026 পুরুলিয়ার পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। গতকাল রাত্রে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে আবহাওয়া বেশ শীতল রয়েছে। হালকা হালকা শীতল হাওয়া বইছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাপমাত্রা রয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা একটু বাড়বে এবং দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।