পাড়া: পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে
Para, Purulia | Oct 11, 2026 পুরুলিয়ার পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। রোদ থাকলেও ভোরবেলা কুয়াশা দেখা গেছিল তারপরে আস্তে আস্তে কুয়াশা কেটে ওঠে এবং রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। হালকা হালকা শীতল হাওয়া বইছে যার ফলে আবহাওয়া বেশ ঠান্ডা রয়েছে। তবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।