রাজারহাট: নিউ টাউনের সাপুর্জি আবাসনে জল দূষণে ডায়রিয়া, ঘটনাস্থলে বিধায়ক তাপস চ্যাটার্জি
নিউ টাউন সাপুর্জি এলাকার একটি আবাসনে জল দূষণের অভিযোগে একাধিক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা মাননীয়া নমিতা মন্ডল এবং মাননীয় তপন মন্ডল।