মহাকরণে শেষ শ্রদ্ধা ডিজিপি অনুরাগ ধ্যানকরকে
মহাকরণে প্রয়াত ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধ্যানকরকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। তাঁরা মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর কর্মজীবনের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।