শিল্পমন্ত্রী তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ, জল্পনা উসকে সাফাই তৃণমূল নেতার
শিল্পমন্ত্রী তাপস রায়ের বাড়িতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। তবে জল্পনায় জল ঢেলে দিলেন কুণাল ঘোষ নিজেই।
কুণাল ঘোষ জানিয়েছেন, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও মানবিক।
তিনি বলেন, তাপস রায়ের ফ্ল্যাটের নীচ তলাতেই থাকতেন তাঁর ছাত্রজীবনের ঘনিষ্ঠ বন্ধু শ্যামল কর্মকার। সম্প্রতি শ্যামল কর্মকারের অকালপ্রয়াণ হয়েছে। তাঁর পরলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানেই তিনি গিয়েছিলেন। সেখানেই মন্ত্রী তাপস রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
তৃণমূল সূত্রে খবর, পুরনো বন্ধুর পরিবারের পাশে দাঁড়াতেই সেখানে গিয়েছিলেন কুণাল। রাজনৈতিক সমীকরণের কোনও যোগ নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।