ইন্দপুর: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইন্দপুরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক
Indpur, Bankura | Dec 20, 2025 আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইন্দপুর ব্লকের গৌরবাজার অঞ্চল ST সেলের ডাকে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বৈঠকে সংগঠন মজবুত করা, বুথ স্তরে কাজের গতি বাড়ানো এবং আদিবাসী সমাজের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।