প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মদিবস পালন করলো দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের ইন্দিরা রাজিব মঞ্চ। ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুদীপ্ত কর্মকার। এছাড়াও বিশিষ্ট কংগ্রেস নেতারা মাল্যদান করেন। প্রায় ৪০০ গরিব দুঃখীদের শীতবস্ত্র ও শাড়ি বিতরণ করা হয়। আগামীকাল ইন্দিরা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে এই মঞ্চেই অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।