কুমোরটুলি নয়, বাড়ির ছেলের হাতেই তৈরি ৮ ফুটের শিবদুর্গা!
#GanaBandhu
দশভূজা নয়, অসুর বধের রুদ্র মূর্তিও নয়। মহাদেবকে সঙ্গে নিয়ে শান্ত, স্নিগ্ধ রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। নদিয়ার শান্তিপুরে অতনু বিশ্বাসের বাড়িতে এবার প্রায় আট ফুট উচ্চতার শিবদুর্গা প্রতিমা ঘিরে তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ। এই প্রতিমার অন্যতম বৈশিষ্ট্য, কোনও পেশাদার মৃৎশিল্পী নন, অতনু নিজেই দীর্ঘ পরিশ্রমে নিজের হাতে গড়ে তুলেছেন দেবীর মূর্তি। প্রচলিত রীতির বাইরে গিয়ে দেবীর এই অভিনব রূপ দর্শনার্থীদের নজর কাড়ছে।
#শান্তিপুর #শিবদুর্গা #দুর্গাপুজো #দুর্গোৎসব #অতনুবিশ্বাস #নদিয়া #বাংলারদুর্গাপুজো #অভিনবদুর্গাপুজো #দুর্গাপ্রতিমা #শারদোৎসব #DurgaPuja2026 #ShivaDurga #Shantipur #Nadia #BengalDurgaPuja #GanaBandhuNews #BengaliNews #ViralNews #DurgaPujaSpecial