রঘুনাথপুর ২: রথযাত্রা উপলক্ষ্যে হাজার হাজার মানুষের ঢল নামলো চেলিয়ামাতে, উপস্থিত মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি
আজ রথযাত্রা উপলক্ষ্যে হাজার হাজার মানুষের ঢল নামলো পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে।এদিন বিকেল থেকে এই রথযাত্রা দেখার জন্য চেলিয়ামা এলাকার বিভিন্ন প্রান্তের প্রচুর মানুষজন ভিড় জমাতে থাকেন চেলিয়ামাতে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ অন্যান্য বছরের মত প্রাচীন নিয়ম রীতি মেনে চেলিয়ামার বৈষ্ণব পাড়ার মনহর দাস জগন্নাথ মন্দির থেকে রথ বের হয়ে চেলিয়ামার বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাঘড়াই চন্ডীর মন্দিরে গিয়ে শেষ হয়।