গদাই কর্মকার মালদাঃ জন্মাষ্টমীর শুভ দিনে মানব সেবায় রক্তদান শিবিরের আয়োজন করলো একটি জিম সংস্থা। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের মকদুমপুর এলাকায় জিমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী দেবাঞ্জন দত্ত, জিম এর কর্ণধার রজত সাহা সহ অন্যান্য অতিথিরা। জিমের পুরুষ ও মহিলারা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। জেলায় রক্ত সংকট কাটাতে জিমের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিটি মানুষের শরির চর্চা করা উচিত। পাশাপাশি জন্মাষ্টমীর শুভ দিনে রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।