ইটাহার: ইটাহারের পারাহরিপুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ, জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোয় মৃতার বাবার
শ্বশুর বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার। ঘটনাটি ঘটেছে ইটাহারের পারাহরিপুর গ্রামে। মৃতের নাম সানু খাতুন(২৭)। মৃতার বাবার বাড়ি ইটাহারের সুরুন গ্রামে। মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে জামাই আকিরত শেখ বলে অভিযোগ মৃতের বাবার। জানা গিয়েছে, সানুর সঙ্গে প্রায় ১০ বছর আগে পারাহরিপুর গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী আকিরতের বিয়ে হয়। তাঁদের দুটি নাবালক সন্তান রয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে।