ফরিদপুর দুর্গাপুর: আসানসোলে বিজেপি মজদুর সেলের কর্মসূচি, ট্রেড ইউনিয়ন নিয়ে বিতর্কে অর্ণবের স্পষ্ট বক্তব্য
আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত বিজেপি মজদুর সেলের কর্মসূচি নিয়ে বিতর্ক। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ট্রেড ইউনিয়ন নিয়ে বক্তব্যে শ্রমিক নেতা অর্ণব চ্যাটার্জি বলেন, ট্রেড ইউনিয়ন কোনও দলের হয় না, বিজেপি সরকারের জন্য শ্রমিকদের একজোট করার কাজ করছে এই সংগঠন।