পুরুলিয়া ১: নিরাপত্তা খতিয়ে দেখতে বাইক নিয়ে পুরুলিয়া শহর পরিক্রমা জেলা পুলিশের আধিকারিকদের
দুর্গাপূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের সুরক্ষা এবং শহরজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তৎপর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। এরই অংশ হিসেবে গতকাল রাতে পুরুলিয়ার পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা বাইক নিয়ে গোটা পুরুলিয়া শহর রেলি করে পরিদর্শন করেন। পূজা মন্ডপগুলির প্রস্তুতি, ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও অলিগলির নিরাপত্তা ব্যবস্থা নিজ চোখে খতিয়ে দেখতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়। রাতে হঠাৎ পুলিশ সুপারের