মঙ্গলবার রাতে সেকেরকোট ব্রিজের কাছে কোন এক গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং রাস্তায় পড়ে থাকে। পরবর্তী সময়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।