মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: ফর্ম-৭ বিতর্কে লালবাগে তীব্র রাজনৈতিক সংঘর্ষ, প্রশাসনের ভূমিকা ঘিরে প্রশ্ন
আজ শুক্রবার লালবাগ মহকুমা শাসকের (SDO) দপ্তরে ফর্ম-৭ জমা ও গ্রহণকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, সকাল থেকে ফর্ম জমা দিতে গেলে এসডিও তাঁদের আবেদনপত্র গ্রহণ করেননি। বিজেপির জেলা সভাপতি সৌমেন মণ্ডল-সহ প্রায় ৩০ জন কর্মীকে অফিসের ভিতরে আটকে রাখা হয় বলেও দাবি করা হয়েছে। বিজেপির আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের নেত্রী শাওনি সিংহ রায়ের নেতৃত্বে তাঁদের উপর হামলা চালানো হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপি প্রায় ৩৫