ঘাটাল: অজিত মাইতির চালকের বাড়ি থেকে উদ্ধার বহু সরকারি পরীক্ষার নথি ও ল্যাপটপ
পিংলার প্রাক্তন বিধাযকের চালক প্রণব মণ্ডলের বাড়িতে ফুলগেড়িয়ায় ভোররাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন সরকারি পরীক্ষার অ্যাডমিট কার্ড, প্রার্থীদের বায়োডাটা, ব্যাঙ্ক নথি ও একটি ল্যাপটপ। পুলিশ এই নথি ও যন্ত্রাংশের রহস্য তদন্ত করছে।